ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে হাওরের বাঁধ কাটতে গিয়ে মাটি চাপায় এক যুবকের মৃত্যু

মোশফিকুর রহমান, সুনামগঞ্জ:;
6

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবক আরমান মিয়া উপজেলার শালীয়ানী গ্রামের চানফর মিয়ার একমাত্র ছেলে। রোববার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, টানা কয়েক দিনের আগাম বৃষ্টিতে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে মধ্যনগর উপজেলার রুপেশ্বর হাওরের বিস্তীর্ণ জমিতে পানি আটকে পড়ে।
জমে থাকা পানি নিষ্কাশনের জন্য গত শুক্রবার রাতে স্থানীয় কৃষকরা গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধ কেটে দেন।

কিন্তু বাঁধ কাটার পর পানি বের হওয়ার একপর্যায়ে কাটা অংশের পাড় ধসে পড়ে এবং পানি প্রবাহ বন্ধ হয়ে যায়।পরে ধসে পড়া অংশের মাটি সরাতে রোববার সকালে শালীয়ানী গ্রামের কয়েকজন কৃষক সেখানে কাজ শুরু করেন।

দুপুরের দিকে কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছালে হঠাৎ আবারও বাঁধের পাড় ধসে পড়ে। এ সময় অন্যরা দ্রুত সরে যেতে সক্ষম হলেও আরমান মিয়া মাটির নিচে চাপা পড়ে যান। পরে স্থানীয় লোকজন ও সঙ্গে থাকা শ্রমিকরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আহত অবস্হায় তাকে উদ্ধার করেন।

গুরুতর অবস্থায় তাকে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ বলেন,বাঁধে মাটি চাপায় এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি, যা অত্যন্ত দুঃখজনক। তবে বাঁধ কাটার বিষয়ে প্রশাসনের কোনো অনুমতি ছিল না। আমাদেরকে না জানিয়ে স্থানীয় লোকজন নিজেরাই বাঁধ কেটে দিয়েছেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:১৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
৫০৩ বার পড়া হয়েছে