ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ২ লাখ টাকা জরিমানা

সাজ্জদ হোসেন, কালিগঞ্জ::
9

গাজীপুরের কালীগঞ্জে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে মাটি কাটার অপরাধে রকিবুন নবী নামে একজনকে ২ লাখ টাকা আর্থিক জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১১ই এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম, উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া (বারুল) এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বেরুয়া (বারুল) গ্রামের এ এম মাহমুদুন নবীর ছেলে রকিবুন নবীকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক একটি মামলায় ২ লাখ টাকা আর্থিক জরিমানা করেন। এ সময় বেঞ্চ সহকারী হিসেবে আল আমিন ও কালীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম বলেন, ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষেল অনুমতি ব্যতিরেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ২ লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে মাটি কাটা বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০২:০০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
৫০৫ বার পড়া হয়েছে