সৈয়দপুরে জলাভূমি, খাল পরিষ্কার ও পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুরে জলাভূমি, খাল পরিষ্কার ও পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন, কমার্শিয়াল ব্যাংক অব সিলন এবং সৈয়দপুর পৌরসভার যৌথ উদ্যোগে এই কাজ করা হচ্ছে। এ উপলক্ষে শনিবার (১১ এপ্রিল) দুপুরে শহরের কলিম মোড় সংলগ্ন বড় ড্রেন পরিস্কার ও বৃক্ষ রোপনের মাধ্যমে এই কার্যক্রমে উদ্বোধন করা হয়।
অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আদনান হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য বলেন, সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার, সৈয়দপুর শহর জামায়াতে ইসলামীর আমীর শরফুদ্দিন খান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর শফিকুল ইসলাম, সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ সাবেক কাউন্সিলর আবিদ হোসেন লাড্ডান, সাবেক কাউন্সিলর আব্দুল খালেক সাবু প্রমুখ।
সংগঠনের সদস্য খালিদ আযমের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর শহর জামায়াতের সেক্রেটারি ওয়াজেদ আলী, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, জেলা কৃষক দলের সভাপতি নিজু বসুনিয়া, সৈয়দপুর প্রেসক্লাবের সদস্য সচিব নজরুল ইসলাম, দৈনিক আমার দেশ পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি সাহাবাজ উদ্দিন সবুজ প্রমুখ। শেষে শহর জুড়ে এক হাজার বৃক্ষ রোপন কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।



















