ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপের ব্রাজিলের ৯ রেফারি, আর্জেন্টিনার কত?

চেকপোস্ট নিউজ::
7

সবঠিক থাকলে আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। এর আগে ম্যাচ অফিসিয়ালদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে ফিফা।

ফিফা ঘোষিত ‘ফিফা টিম ওয়ান’-এ জায়গা পেয়েছেন মোট ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও ম্যাচ অফিসিয়াল (ভিএআর)।

বিশ্বের ছয়টি কনফেডারেশন ও ৫০টি সদস্য দেশ থেকে বাছাই করা হয়েছে এই কর্মকর্তাদের, যা বৈশ্বিক প্রতিনিধিত্বের এক অনন্য উদাহরণ।

এবারের তালিকায় নারী কর্মকর্তাদের উপস্থিতিও নজর কেড়েছে। কাতার বিশ্বকাপের মতো এবারও ছয়জন নারী রেফারি ও সহকারী রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রেফারিদের তালিকায় আছে বেশ কিছু পরিচিত নাম। যেমন, পোল্যান্ডের সিমন মারচিনিয়াক, ইংল্যান্ডের মাইকেল অলিভার, ফ্রান্সের ক্লেমঁ তুরপাঁসহ বিশ্বের শীর্ষ ম্যাচ কর্মকর্তারা।

দেশভিত্তিক প্রতিনিধিত্বে আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে সর্বোচ্চ ৯ জন করে ম্যাচ অফিসিয়াল নির্বাচিত হয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ফ্রান্স ও ইংল্যান্ড থেকেও উল্লেখযোগ্য সংখ্যক রেফারি অন্তর্ভুক্ত হয়েছেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০২:৫৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
৫০৪ বার পড়া হয়েছে