লাখাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: করাব ইউনিয়নে জমজমাট খেলা
চেকপোস্ট ডেস্ক::
লাখাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: করাব ইউনিয়নে জমজমাট খেলা
লাখাই উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর করাব ইউনিয়ন পর্যায়ের খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে করাব ইউনিয়নের ১০টি বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করে। খেলায় বালক বিভাগে পূর্ব সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ হয়। অন্যদিকে বালিকা বিভাগে রাঢ়িশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং পশ্চিম করাব সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও...
10
লাখাই উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর করাব ইউনিয়ন পর্যায়ের খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে করাব ইউনিয়নের ১০টি বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করে। খেলায় বালক বিভাগে পূর্ব সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ হয়।
অন্যদিকে বালিকা বিভাগে রাঢ়িশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং পশ্চিম করাব সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া চর্চা বৃদ্ধি ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিবছর এ আয়োজন করা হয়ে থাকে।
Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.