ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লাখাইয়ে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা, সুতাং নদী রক্ষায় উদ্যোগের ঘোষণা

এম এ ওয়াহেদ, লাখাই, হবিগঞ্জ::
12

লাখাই উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও সুধীজনদের সাথে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা-উন-নবীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

মতবিনিময় সভায় লাখাই উপজেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন প্রস্তাবনা তুলে ধরেন স্থানীয় সাংবাদিক ও সংগঠনের নেতারা। এ সময় বক্তব্য দেন লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ ওয়াহেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমন আহমেদ বিজয় এবং উপজেলা মহিলা দলের সভাপতি পান্না আক্তার।

এছাড়া বিভিন্ন দপ্তরের সমস্যা তুলে ধরেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মুক্তাদির, পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, এলজিইডির সহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহরিয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম রাকিব এবং মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেন, লাখাই উপজেলার প্রধান নদী সুতাং নদীকে শিল্পবর্জ্যের দূষণ থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে পর্যায়ক্রমে খনন কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, শিল্প দূষণ নিয়ন্ত্রণ, নির্বিচারে কীটনাশকের ব্যবহার বন্ধ এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নিজ নিজ দপ্তর থেকে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করে জনবান্ধব সেবা প্রদান করতে হবে। জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

এর আগে বিভাগীয় কমিশনার লাখাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:৪২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
৫০৪ বার পড়া হয়েছে