ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করে খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচনের নির্দেশ

রবিউল হোসেন খান, খুলনা::
11

স্বচ্ছ ভোটার তালিকা প্রনয়নের মাধ্যমে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন করার নির্দেশ দিয়েছে বানিজ্য মন্ত্রণালয়। গত মঙ্গলবার ৭ এপ্রিল ( মন্ত্রণালয়ের বানিজ্য সংগঠন -১ শাখার উপ সচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন খুলনা চেম্বার অব কমার্সের প্রশাসক ও খুলনার অতিরিক্ত জেলা প্রশাসককে ( সার্বিক) চিঠি দিয়ে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অভিযোগের বিষয়ে মন্ত্রণালয়ের মতামত হিসেবে নির্দেশনা দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে পত্রিকায় ” ভুয়া ভোটার রেখেই খুলনা চেম্বার অব কমার্স নির্বাচনের চেষ্টা, ১০৭০ নতুন সদস্যের মধ্যে ৪০০ প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই ” শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদে নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্যদের মধ্যে অনেক প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে না পাওয়ার স্বরজমিনে চিত্র তুলে ধরা হয়। এছাড়া প্রশাসকের পক্ষ থেকে যাচাই করা ১২৫ টি আবেদনের মধ্যে ৯০ টি ভুয়া পাওয়ার তথ্য তুলে ধরে জানানো হয়।এখনোও ৯৪৫ টি আবেদন যাচাই ছাড়াই ভোটের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংবাদটি প্রকাশের পর ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে চেম্বারের পক্ষ থেকে মন্ত্রণালয়ে চিঠি লেখা হয়। এর প্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশনা আসলো।

এব্যাপারে খুলনা চেম্বার অব কমার্সের প্রশাসক ও খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বিতান কুমার মন্ডল বলেন, বানিজ্য সংগঠন আইন ও বিধি অনুযায়ী নির্বাচনী বোর্ড গঠন করা হয়েছে। এখন বোর্ড বানিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৬:০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
৫০২ বার পড়া হয়েছে