ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লাখাইয়ে ডাকাতি: রক্তমাখা চাকু ও নগদ অর্থসহ ৩ আসামি আটক

এম এ ওয়াহেদ, লাখাই, হবিগঞ্জ::
14

হবিগঞ্জের লাখাই উপজেলায় ডাকাতির ঘটনায় রক্তমাখা চাকু ও নগদ অর্থসহ তিন আসামিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (রাত সাড়ে ৮টা) লাখাই ইউনিয়নের মাহমুদপুর সড়কে এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, পূর্ব রুহিতনশি গ্রামের মৃত মনির উল্লার ছেলে ইলিয়াস মিয়া বামৈ বড় বাজারে কসমেটিকস ব্যবসার কাজ শেষে বাড়ি ফেরার পথে মাহমুদপুর সড়কে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা তিন ব্যক্তি তার পথরোধ করে। এ সময় আমানউল্লাপুর গ্রামের সুমন মিয়ার ছেলে সানাল মিয়া (২০), স্বজনগ্রামের কবিরুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (২৮) ও মিলু মিয়ার ছেলে নবী হোসেন (২৮) ইলিয়াস মিয়াকে ধারালো চাকু দিয়ে আঘাত করে এবং তার কাছে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয়।

এ সময় ইলিয়াস মিয়ার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ডাকাতদের ধাওয়া করে এবং মিশুকচালক সানাল মিয়াকে আটক করে। পরে খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, আটক সানাল মিয়াকে জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (৮ এপ্রিল) অভিযান চালিয়ে অপর দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

এদিকে আহত ইলিয়াস মিয়াকে প্রথমে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় ইলিয়াস মিয়ার মা বাদী হয়ে লাখাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লাখাই থানার ওসি মো. জাহিদুল হক জানান, অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আটক আসামিদের বৃহস্পতিবার (৯ এপ্রিল) হবিগঞ্জ আদালতে পাঠানো হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
৫০৬ বার পড়া হয়েছে