ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ১১নং বাঘাসুরা ইউনিয়নের ২য় ভেন্যু অনুষ্ঠিত

‎ সোহাগ মিয়া::
7

‎মঙ্গলবার (৭এপ্রিল) মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর পূর্ব মহল্লা আমবাগান মাঠে রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী মোঃ হেফজুর রহমান ও শাহাপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ সোরাইয়া আক্তারের পরিচালনায় মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রতনপুর উওর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাহাপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।

‎এসময় উপস্থিত ছিলেন, মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা রহমান, সহকারী শিক্ষক সেলিনা আক্তার চৌধুরী, সোমা পাল, হরিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদা সুলতানা, স্থানীয় সাংবাদিক- মাধবপুর মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ মিয়াসহ এলাকাবাসীরা।

‎রতনপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী মোঃ হেফজুর রহমান বলেন, ভবিষ্যৎ প্রজন্ম সঠিকভাবে বেড়ে উঠতে যেমন প্রয়োজন শারীরিক সুস্থতা, তেমনই প্রয়োজন মানসিক সুস্থতা। নিয়মিত মাঠে খেলাধুলা শিশুদের উদ্দীপনা, কর্মক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধি করে, হার ও জিতকে সহজে মেনে নিতে সাহায্য করে। তাই শিশুর জন্য মাঠে খেলার ব্যবস্থা করতে হবে।

‎তিনি আরও বলেন, অবসর সময়ে পরিবারের সবাই মিলে টিম হয়েও শিশুর সঙ্গে বাইরে বা বাড়িতেই খেলাধুলা করতে পারেন। খোলা প্রান্তর বা মাঠের সঙ্গে দুরন্ত এক শৈশবের সম্পর্ক রয়েছে। মাঠ শিশু-কিশোরদের বিনোদনের একটি বড় অনুষঙ্গ। আজকের শহরে বড় হওয়া ছেলেমেয়েরা জানেই না খোলা মাঠে দৌড়ঝাঁপের মজাটা কী। মাঠ মানেই খোলা আকাশের সঙ্গে পরিচিত হওয়া। মাঠ মানেই অনেক শিশু-কিশোরের সঙ্গে মেলামেশা, যা পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিশুর মনোজগৎ বিস্তৃত হতে সাহায্য করে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৪:২২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
৫০১ বার পড়া হয়েছে