ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এবার অনির্দিষ্টকালের জন্য টালিউডে শুটিং বন্ধ ঘোষণা

চেকপোস্ট ডেস্ক::
20

ভারতীয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদে এবং শিল্পীদের জীবনের নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখার ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের শিল্পী সংগঠনগুলো। মঙ্গলবার সকাল থেকে কলকাতা ও এর পার্শ্ববর্তী এলাকার সব সিনেমা এবং ধারাবাহিকের (সিরিয়াল) শুটিং বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় কলকাতার টেকনিশিয়ানস স্টুডিয়োয় টলিউড তারকাদের এক জরুরি বৈঠকের পর এই ঘোষণা আসে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, রূপাঞ্জনা মিত্র ও বিদীপ্তা চক্রবর্তীর মতো জ্যেষ্ঠ শিল্পীরা।

শনিবার বিকেলে রাজপথে নেমে ক্ষোভ প্রকাশ করেছেন টলিপাড়ার একঝাঁক তারকা। সবার মুখে একটাই প্রশ্ন কেন এবং কীভাবে অকালে চলে যেতে হলো রাহুলকে? এই ঘটনায় শনিবার দুপুরে রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়।

অন্যদিকে, বিচার পেতে মরিয়া রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার শনিবার মধ্যরাতেই কলকাতা থেকে উড়িষ্যার তালসারি থানায় গিয়ে আরেকটি পৃথক এফআইআর দায়ের করেছেন।

বৈঠক শেষে আর্টিস্ট ফোরামের পক্ষে অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা রাহুলের পরিবারের পাশে শুরু থেকেই আছি এবং থাকব। আমাদের এই লড়াই জীবন রক্ষার লড়াই। শুটিংয়ে বেরোচ্ছি ঠিকই কিন্তু আমরা যে নিরাপদে বাড়িতে ফিরতে পারব, সেই নিশ্চয়তা নেই। রাহুল আমাদের চোখ খুলে দিয়ে গেছে। তাই বাধ্য হয়েই মঙ্গলবার সকাল থেকে আমরা কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছি।’

শিল্পী ও টেকনিশিয়ানদের এই ধর্মঘটে সংহতি জানিয়েছে প্রায় চার হাজার সদস্যের আর্টিস্ট ফোরাম এবং সাত হাজার টেকনিশিয়ান সদস্যের ফেডারেশন। বড় পর্দার শুটিংয়ের পাশাপাশি ছোট পর্দার সব কাজও অনির্দিষ্টকালের জন্য থমকে যাচ্ছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
৫০৭ বার পড়া হয়েছে