মাধবপুরে ১১ বছরের শিশু নিখোঁজ, খোঁজে উৎকণ্ঠায় পরিবার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের ঘাগড়াবাড়ি গ্রাম থেকে মো. হাকিম মিয়া (১১) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। সে ওই গ্রামের বাসিন্দা মো. চোয়াব মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, হাকিম মিয়া রুস্তমপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। সম্প্রতি মাদ্রাসা থেকে সে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
এ ঘটনায় পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। তারা সন্তানের খোঁজে দিশেহারা হয়ে পড়েছেন এবং সমাজের সহৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন।
যদি কোনো ব্যক্তি শিশুটিকে কোথাও দেখতে পান বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে-
📞 মোবাইল: ০১৭৫৩৪২৪২৯৯।
ট্যাগস :




















