ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে বড় পরিবর্তন

চেকপোস্ট ডেস্ক::
18

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ ও মাদরাসা) প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগে দীর্ঘদিনের প্রচলিত প্রথা ভেঙে যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। স্বচ্ছতা ও যোগ্যতার প্রতিফলন নিশ্চিতে এখন থেকে কেন্দ্রীয় পরীক্ষাভিত্তিক পদ্ধতিতে গুরুত্বপূর্ণ এসব পদে নিয়োগ দেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। রবিবার (৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন ব্যবস্থার আওতায় দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসায় বিদ্যমান শূন্য পদগুলোতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

নতুন এই নিয়োগ প্রক্রিয়া, পরীক্ষার ধরন ও বর্তমানে শূন্য থাকা ১২ হাজার ৯৫১টি পদের নিয়োগ কার্যক্রমের সার্বিক প্রস্তুতি তুলে ধরতে সংবাদ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে এনটিআরসিএ। আগামী ৭ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টায় এনটিআরসি চেয়ারম্যানের অফিস কক্ষে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:৩২:১১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
৫০৭ বার পড়া হয়েছে