ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট ছেড়ে গেল একদিনের বিশেষ ট্রেন, যাত্রীরা চান স্থায়ী সমাধান

চেকপোস্ট ডেস্ক::
11

হবিগঞ্জে তেলবাহী ওয়াগন ট্রেন দুর্ঘটনার পর সৃষ্ট সিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়া যাত্রীদের স্বস্তি দিতে একদিনের জন্য সিলেট থেকে ঢাকাগামী একটি বিশেষ ট্রেন চালু করে বাংলাদেশ রেলওয়ে। ‘ব্যালেন্স এক্সপ্রেস’ নামে ট্রেনটি একদিনের জন্য চালু করা হলেও যাত্রীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার রাতের দুর্ঘটনার কারণে সিলেট থেকে ছেড়ে যাওয়ার কথা থাকা উপবন এক্সপ্রেস বাতিল হয়। এ ছাড়া শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকায় কালনী এক্সপ্রেসও চলাচল করেনি। এতে ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি সামাল দিতে আজ রাত সাড়ে আটটায় সিলেট রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে বিশেষ ট্রেনটি ছেড়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

বিশেষ ট্রেনটি কুলাউড়া, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল এবং ঢাকার বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করে কমলাপুরে পৌঁছাবে। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ২টা ১০ মিনিটে কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর কথা রয়েছে। ১৩ বগির সঙ্গে একটি অতিরিক্ত বগি যুক্ত করে মোট ১৪ বগির এই ট্রেনটি পরিচালনা করা হচ্ছে।

স্টেশনে দেখা যায়, হঠাৎ বিশেষ ট্রেন চালুর ঘোষণায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই পরিবার-পরিজনসহ যাত্রা করছেন। তাৎক্ষণিকভাবে টিকিট পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা। সাধারণত কয়েক দিন আগে থেকে টিকিট পাওয়া না গেলেও এই বিশেষ ট্রেনের টিকিট যাত্রার আগ মুহূর্ত পর্যন্ত পাওয়া গেছে।

তবে যাত্রীরা বলছেন, একদিনের জন্য বিশেষ ট্রেন চালু করলেই সমাধান হয় না। সিলেট-ঢাকা মহাসড়কে চলমান উন্নয়নকাজের কারণে সড়কপথে যাতায়াতে সময় বেশি লাগে এবং ভোগান্তি বাড়ে। তাই তারা এই রুটে নিয়মিত আরও বেশি ট্রেন চালুর দাবি জানিয়েছেন।

যাত্রী মো. শাহিন আহমেদ বলেন, হঠাৎ করে বিশেষ ট্রেন চালু হওয়ায় আমরা অনেকটা স্বস্তি পেয়েছি। না হলে আজ ঢাকায় যাওয়াটা কঠিন হয়ে যেত। তবে এমন সমস্যা প্রায়ই হয়, তাই স্থায়ীভাবে আরও ট্রেন বাড়ানো দরকার।

শ্রীমঙ্গলের বাসিন্দা নাসরিন আক্তার বলেন, আমি পরিবার নিয়ে ঢাকায় যাচ্ছি। শেষ মুহূর্তে টিকিট পেয়ে ভালো লাগছে। কিন্তু একদিনের জন্য ট্রেন দিলে তো সমস্যার সমাধান হয় না। নিয়মিত ট্রেন বাড়ানো হলে আমাদের ভোগান্তি কমবে।

সিলেট নগরের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, সড়কপথে এখন অনেক সময় লাগে, তাই আমরা ট্রেনেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আজকের মতো উদ্যোগ ভালো, কিন্তু এটা যেন শুধু বিশেষ দিনেই সীমাবদ্ধ না থাকে স্থায়ী সমাধান দরকার।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, ‘যেহেতু বুধবার একটি দুর্ঘটনা হয়েছিল সেজন্য আমাদের ট্রেন সিলেট-ঢাকা রুটে শিডিউল বাতিল করতে হয়েছে।’

সিলেট ভয়েসকে তিনি বলেন, ‘তাই শুক্রবারের জন্য একটি স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে। যেটি শুধুমাত্র একদিনের জন্য চলাচল করবে।’

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:৪০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
৫০২ বার পড়া হয়েছে