ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটের রামপালে সুপেয় পানি নিশ্চিতের দাবীতে আন্তর্জাতিক পানি দিবস পালন

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::
12

বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক পানি দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল ৪ টায় পেড়িখালী খেওয়াঘাট এলাকায় এ উপলক্ষে সুপেয় পানির দাবিতে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার সহযোগিতায় ইয়ুথ হাব রামপাল, এফএফসিআর যুব সংগঠন ও অভিযান যুব সংগঠন এই কর্মসূচি পালন করে।

এই কর্মসূচির মাধ্যমে নিরাপদ পানির গুরুত্ব এবং এর প্রাপ্যতা নিশ্চিত করার বিষয়টি স্থানীয় মানুষের মাঝে তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও বার্তার মাধ্যমে পানি সংরক্ষণ এবং দূষণমুক্ত পানির প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন।

আয়োজকদের মতে, দক্ষিণাঞ্চলের অনেক এলাকায় এখনো সুপেয় পানির সংকট বিদ্যমান, যা মানুষের স্বাভাবিক জীবনযাপন ও স্বাস্থ্যের জন্য বড় একটি চ্যালেঞ্জ। এই পরিস্থিতি মোকাবেলায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

অভিযান যুব সংগঠনের সভাপতি সুমিত ভট্টাচার্য বলেন, পানি শুধু একটি সম্পদ নয়, এটি আমাদের জীবনের অপরিহার্য অংশ। নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং কার্যকর উদ্যোগ নিতে হবে। এফএফসিআর যুব সংগঠনের সভাপতি মাহফুজ মাঝি বলেন, তরুণদের অংশগ্রহণ ছাড়া পানি সংরক্ষণ ও নিরাপদ পানির নিশ্চয়তা সম্ভব নয়। আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। এক্টিভিস্টা বাগেরহাট-এর সভাপতি অর্ণব মিস্ত্রী বলেন, গ্রাম পর্যায়ে এখনো অনেক মানুষ নিরাপদ পানির গুরুত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন নয়। এই ধরনের কার্যক্রম মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক্টিভিস্টা রামপালের সাধারণ সম্পাদক রিয়া মন্ডল বলেন, পানি দূষণ রোধ ও সঠিক ব্যবহারের বিষয়ে এখনই সচেতন না হলে ভবিষ্যতে আমরা বড় সংকটে পড়বো। তাই এখন থেকেই উদ্যোগ নেওয়া জরুরি। বাঁধন মানব উন্নয়ন সংস্থার ইয়ুথ পিয়ার গ্রুপ ফেলো রবিউল শেখ বলেন, নিরাপদ পানির বিষয়টি শুধু একটি স্থানীয় সমস্যা নয়, এটি একটি জাতীয় ইস্যু। তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি।

তিনি আরও বলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি এবং এ ক্ষেত্রে তরুণদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই কর্মসূচিতে বাগেরহাট ও রামপাল এলাকার ৩০ জনের অধিক যুব সদস্য উপস্থিত থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে সংগঠনের অন্যান্য সদস্য, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন এবং সবাই মিলে সুপেয় পানির দাবিতে একাত্মতা প্রকাশ করেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৪৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
৫০৭ বার পড়া হয়েছে