ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাল্য বিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::
22

বাল্য বিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির ৩য় কোয়ার্টারের ত্রৈমাসিক সভা আজ ১ এপ্রিল খুলনা বিভাগীয় কমিশনারের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হক। সভায় বিভাগীয় কমিশনার বলেন, বাল্যবিবাহ সমাজের জন্য কলংক। প্রান্তিক অঞ্চল থেকে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে। সাধারণত যে সকল বাল্য বিবাহ প্রাথমিকভাবে প্রতিরোধ করা হয় তার অনেক গুলোই পরবর্তীতে সম্পন হয়ে যাই। তিনি বাল্য বিবাহের মুল কারনগুলো সভার সদস্যদের সামনে তুলে ধরেন।

তিনি বলেন, বাল্য বিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট চালু করতে হবে। তাহলে সরাসরি শাস্তি দেওয়ার ব্যবস্থা থাকবে। ফলে বাল্যবিবাহ প্রতিরোধ ফলপ্রসু হবে। সংশ্লিষ্টদের সে মোতাবেক বিভিন্ন সচেতনতা মুলক কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ করেন। সভায় জানানো হয়, মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় খুলনা বিভাগের ১০ টি জেলায় বাল্য বিবাহ প্রতিরোধ সংক্রান্ত ত্রৈমাসিক প্রতিবেদন অনুযায়ী গত জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে ৮৬ টি বাল্য বিবাহ প্রতিরোধ করা হয়।

উঠান বৈঠক করা হয় ৭৬৫ টি। এছাড়া ১০ জেলার প্রতিটি ইউনিয়ন স্কুল প্রোগ্রাম করার পরিকল্পনা করা হয়। সভায় বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সুরাইয়া সিদ্দিকা সহ কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৪২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
৫১১ বার পড়া হয়েছে