ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

চেকপোস্ট ডেস্ক::
14

এবার দেশের আরও ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ক্ষমতাবলে ১৪ জেলা পরিষদে এই নিয়োগ প্রদান করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসকরা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন ।

নিয়োগপ্রাপ্তরা হলেন-

১. ঢাকা: মো. ইয়াছিন ফেরদৌস
২. ফরিদপুর: মো. আফজাল হোসেন খান পলাশ
৩. গাজীপুর: চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী
৪. ফেনী: অধ্যাপক এমএ খালেক
৫. নীলফামারী: মো. মিজানুর রহমান চৌধুরী
৬. লালমনিরহাট: একেএম মমিনুল হক
৭. পাবনা: মোহাম্মাদ জহুরুল ইসলাম
৮. নড়াইল: মো. মোস্তাফিজুর রহমান আলেক
৯. বরগুনা: মো. নজরুল ইসলাম মোল্লা
১০. জামালপুর: মো. সিরাজুল হক
১১. মানিকগঞ্জ: জামিলুর রশিদ খান
১২. নরসিংদী: তোফাজ্জল হোসেন
১৩. হবিগঞ্জ: আহমেদ আলী
১৪. চাঁদপুর: একেএম সলিম উল্যা সেলিম

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগ প্রশাসকরা জেলা পরিষদ আইন অনুযায়ী সংশ্লিষ্ট জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন।

এর আগে দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেয় সরকার। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৫:২৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
৫০৫ বার পড়া হয়েছে