ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পেট্রলপাম্পে অবৈধভাবে মজুত করা ৩৪ হাজার লিটার তেল জব্দ

চেকপোস্ট ডেস্ক::
1

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় একটি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুদ রাখা ৩৪ হাজার লিটার তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় ওই ফিলিং স্টেশনের ম্যানেজারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া উদ্ধার তেল বিক্রির টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় আনসার, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত হলেন কোনাবাড়ী থানার বাইমাইল এলাকার মৃত আব্দুল আলিমের ছেলে আবুল কাশেম বাবুল (৬০)। তিনি ওই ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অবৈধভাবে ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল ও ৫ হাজার ৪১৯ লিটার অকটেন মজুদ করে রাখা হয়েছিল।

গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা প্রশাসন ওই ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। তেল থাকা সত্ত্বেও তারা তেল নেই বলে ক্রেতাদের ফিরিয়ে দিতেন। পরে অবৈধভাবে মজুদ প্রায় ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয় এবং ফিলিং স্টেশনের ম্যানেজারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমান বলেন, জব্দ তেল সাধারণ ক্রেতাদের মধ্যে বিক্রি করা হবে।

পরে ওই তেল বিক্রির টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এসময় ফিলিং স্টেশনটি সিলগালা করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
৫০০ বার পড়া হয়েছে