ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক ডিআইজি আব্দুল জলিল গ্রেপ্তার

চেকপোস্ট ডেস্ক::
1

র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও এলাকায় তার নিজ বাড়ি থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গ্রেফতার করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে ডিবির একজন কর্মকর্তা বলেন, জুলাই-আগষ্ট গণ অভ্যূত্থানে মানবতা বিরোধী অভিযোগে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে আব্দুল জলিল মন্ডল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন। ২০১৬ সালে তিনি র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে তিনি অবসরে চলে যান।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
৫০০ বার পড়া হয়েছে