ঢাকা ১০:৪২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তেলের অবৈধ মজুদ ও পাচারকারীর তথ্য দিলেই মিলবে লাখ টাকা

চেকপোস্ট ডেস্ক::
27

জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের ব্যাপারে সঠিক তথ্য দিয়ে সহায়তাকারীদের সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার দেবে সরকার।

সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকার কর্তৃক উচ্চমূল্যে আমদানিকৃত জ্বালানি তেলের সুষম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্যন দিয়ে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ ১ (এক) লাখ টাকা পুরষ্কার ঘোষণা করেছে সরকার।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তথ্য প্রদানকারীর যাবতীয় পরিচয় গোপন রাখা হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক তথ্য প্রদানকারীর পুরস্কারের অর্থপ্রাপ্তি নিশ্চিত করবেন। আর্থিক সম্মানী সব ব্যক্তি–প্রতিষ্ঠান–সংস্থার জন্য উম্মুক্ত থাকবে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনায় অস্থিরতা দেখা দিয়েছে। বিদেশে তেলের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় দেশের একশ্রেণির অসাধু ব্যবসায়ী আমদানিকৃত জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি না করে গোপনে মজুদ করছে এবং পরে তা অতিরিক্ত মূল্যে বিক্রি করছে।

মাঠ প্রশাসন এরইমধ্যে এ ধরনের একাধিক অসাধু চক্রকে শাস্তির আওতায় এনেছে। এরপরেও এই অসাধু প্রবণতা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় সরকার উচ্চমূল্যে আমদানিকৃত জ্বালানি তেলের সুষম ব্যবহার নিশ্চিত করতে এই আর্থিক পুরস্কারের সিদ্ধান্ত নিয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৫:৩৪:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
৫০৮ বার পড়া হয়েছে