ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রামপাল সচেতন নাগরিক সমাজ এর কমিটি গঠন আহবায়ক জালাল উদ্দিন সদস্য সচিব সবুর রানা

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::
14

বাগেরহাটের রামপালে সড়ক নিরাপদ করতে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে গঠন করা হয়েছে “রামপাল সচেতন নাগরিক সমাজ” এর কমিটি। শনিবার (২৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলার আমাদের গ্রাম ডিজিটাল সেন্টারে এ কমিটি গঠন করা হয়।

কমিটির আহবায়ক করা হয়েছে অবসরপ্রাপ্ত জেলা জজ জালাল উদ্দিন কে ও সাংবাদিক এম, এ সবুর রানাকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক হয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা শেখ সুলতান আহমেদ, যুগ্ম আহবায়ক যথাক্রমে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আ. মান্নান, অবসরপ্রাপ্ত মেজর মল্লিক মনিরুজ্জামান, রামপাল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান ও গিলাতলা সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আফরোজা বেগম। সভায় খুলনা-মোংলা মহাসড়কে একের পর এক মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। উল্লেখ, গত ইংরেজি ১২ মার্চ সড়কের বেলাই ব্রীজ এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৯ জনসহ মোট ১৪ জন নিহত হন। এ ঘটনায় রামপাল সচেতন নাগরিক সমাজ উদ্বেগ প্রকাশ করেন। যে কারণে সড়কে যানবাহনসহ পথচারী চলাচল নিরাপদ করতে এবং সড়কে প্রাণহানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ সুলতানা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি হিসেবে ভার্চুয়ালী যুক্ত থেকে দিকনির্দেশনামঢলক বক্তব্য দেন গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টারের পরিচালক রেজা সেলিম। এ সময় আরো বক্তব্য দেন, রামপাল উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা সুকান্ত কুমার পাল, অবসরপ্রাপ্ত জেলা জজ জালাল উদ্দিন, এ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আ. মান্নান, অবসরপ্রাপ্ত মেজর মল্লিক মনিরুজ্জামান, রামপাল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, গিলাতলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আফরোজা বেগম। প্রেসক্লাব রামপাল এর সদস্য এম, এ সবুর রানা, প্রধান শিক্ষক সংকর কুমার শিকদার, রামপাল কলেজের শরীরচর্চা শিক্ষাক তাহিদুল ইসলাম, শিক্ষক শামীম আরা শিপ্রা, আল মামুন হাওলাদার, শিক্ষক আবুল বাশার, প্রেসক্লাব রামপাল এর সদস্য সচিব মো. মেহেদী হাসান, সদস্য আমিনুল হক নান্টু, সদস্য সুজন মজুমদার, সুন্দরবন মহিলা কলেজের প্রভাষক মল্লিক জাহাঙ্গীর হোসেন, সহ অধ্যাপক মো. তারিকুল ইসলাম প্রমুখ।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:০২:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
৫০৬ বার পড়া হয়েছে