ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা নগরীতে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::
18

খুলনায় বাসের ধাক্কায় মাহাদি(১৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে নগরীর রায়েরমহল বাঙালবাড়ির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হরিনটানা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) টিপু সুলতান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতক্ষ্যদর্শীরা জানায় রাতে রায়ের মহল বাঙালের মোড় এলাকায় মোটরসাইকেল করে মোস্তফার মোড়ের দিকে যাচ্ছিল মাহাদি। পেছন থেকে জিএস পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে ভ্যানের সাথে আঘাত লাগে।

পরে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত মাহাদির বন্ধু মো: ইমরান শেখ বলেন, মাহাদি বয়রা টিএনটি স্কুলের এসএসসি পরিক্ষার্থী। সংবাদ পেয়ে হাসপাতালে এসেছি। এসে জানতে পারি মাহাদি মারা গেছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৫৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
৫০৭ বার পড়া হয়েছে