ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ছিনতাইকারী চক্রের সদস্য নিহত

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::
12

খুলনায় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ছিনতাইকারী চক্রের এক সদস্যর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১ টার দিকে খুলনার দিঘলিয়া থানাধীন দেয়াড়া ঘাটে এ ঘটনা ঘটে।

একই ঘটনায় তাহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সংঘবদ্ধ ছিনতাইকারী ঔই ব্যবসায়ীর নিকট থেকে নগদ ৫ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তবে ছিনতাইকারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরস্পর বিরোধী বক্তব্যে পাওয়া যাচ্ছে। নিহত ছিনতাইকারী দেয়াড়া কলোনীর পশ্চিমপাড়া ৫ নং ওয়ার্ড বাসিন্দা খোকন মোল্লার ছেলে সাগর মোল্লা।

পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানাগেছে, দিঘলিয়া দেয়াড়া এলাকার বাসিন্দা জাবেদ আলী শেখের ছেলে তাহিদুল ইসলাম তার ফ্লেক্সিলোড ও বিকাশের দোকান বন্ধ করে একটি ব্যাগে ৫ লাখ টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।রাত ১ টার দিকে সাইকেল চালিয়ে পপুলার জুট মিলের কর্নারে পোঁছালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা ৩-৪ জন দুর্বৃত্ত তাকে জাপটে ধরে কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুর্বৃত্তদের মধ্যে একজন হত্যার উদ্দেশ্যে গুলি করে। কিন্তু গুলিটি লখ্যভ্রষ্ট হয়ে সাগর মোল্লার শরিরের পেছনে বিদ্ধ হয়। পরবর্তীতে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। অপরদিকে ব্যবসায়ী তাহিদুল ইসলাম প্রানে বেচে যায়।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:৪২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
৫০৫ বার পড়া হয়েছে