লাখাইয়ে ২৫ মার্চ গনহত্যা দিবস উদযাপন

লাখাইয়ে ২৫ মার্চ গনহত্যা দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত আলোচনা সভা দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক কর্মকর্তা মোহিতুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা শফিকুল ইসলাম ও পবিত্র গীতা থেকে পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।
আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সামছুল আরেফিন, থানা পুলিশ এর পরিদর্শক( তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল আজম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম রাকিব, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।
ট্যাগস :



















