হবিগঞ্জে নবাগত পুলিশ সুপার তারেক মাহমুদের যোগদান

হবিগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। অদ্য ২৩ তারিখ তিনি যোগদানপূর্বক জেলার পুলিশ প্রশাসনের দায়িত্ব নেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সারোয়ার আলমসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবাগত পুলিশ সুপারকে হবিগঞ্জে যোগদানের সময় জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
মোঃ তারেক মাহমুদ ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা। এর আগে তিনি পুলিশ সদর দপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগ ও লালবাগ বিভাগসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
নবাগত পুলিশ সুপার হিসেবে তার যোগদানে হবিগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন জেলার সচেতন নাগরিকরা।
ট্যাগস :






















