ঢাকা ০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

চেকপোস্ট ডেস্ক::
15

ঈদুল ফিতরের ছুটি শেষ, আজ অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক।

মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বেলা ১১টায় বিশেষ কমিটির বৈঠক বসবে।

এতে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও হুইপ আশরাফ উদ্দিন নিজাম, নোয়াখালী-২ আসনে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

এর আগে, গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের বিশেষ কমিটি গঠন করা হয়। এই কমিটি সংসদের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন বিষয়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্ব পেয়েছে বিশেষ কমিটি।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৫৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
৫০৬ বার পড়া হয়েছে