ঢাকা ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার কলেজছাত্রী

চেকপোস্ট ডেস্ক::
2

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক কলেজছাত্রী সহপাঠীর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সহপাঠীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ মার্চ) উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত তুহিন হোসেন ওরফে সালমান উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের হামছাপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।

অভিযোগ সূত্রে জানা গেছে, একই কলেজে অধ্যয়নরত ওই শিক্ষার্থী রোববার সকালে সহপাঠীর সঙ্গে বাইরে ঘুরতে যান। একপর্যায়ে অভিযুক্ত তুহিন হোসেন ওরফে সালমান কৌশলে তাকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী সহপাঠী শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে সন্ধ্যার দিকে বাড়ির সামনে তাকে ফেলে রেখে অভিযুক্ত পালিয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে খবর পেয়ে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হকের নির্দেশে এসআই সফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত তুহিনকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক বলেন, কলেজছাত্রী ধর্ষণে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:২৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
৫০১ বার পড়া হয়েছে