ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে করলেন আলোচিত বাংলাদেশি রুশ মডেল মনিকা

চেকপোস্ট ডেস্ক::
8

রুশ বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবির বিয়ে করেছেন। বাংলাদেশি যুবক ওয়াহিদ জামানের সঙ্গে ঘরোয়া আয়োজনে তাদের এই বিয়ে সম্পন্ন হয়।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে মনিকা নিজেই বিষয়টি নিশ্চিত করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, আমরা বিয়ে করেছি।

শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে একে অপরকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন এই দম্পতি। পুরো ভিডিওজুড়ে তাদের আনন্দঘন মুহূর্ত ও খুনসুটি ধরা পড়ে, যা দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে কেউ কেউ সমালোচনাও করেছেন। বিশেষ করে, কিছু ব্যবহারকারী মন্তব্য করেছেন, বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার উদ্দেশ্যে মনিকা এই বিয়ে করেছেন কি না, এমন প্রশ্নও তুলেছেন তারা।

উল্লেখ্য, এর আগে ঢাকার রাস্তায় এক পথচারীকে লাঞ্ছিত করার অভিযোগে মনিকা কবিরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তার বিয়ের খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:১১:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
৫০৩ বার পড়া হয়েছে