ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের হামলায় ঘরছাড়া প্রায় ৩ হাজার ইসরায়েলি

চেকপোস্ট ডেস্ক::
14

ইরানের অব্যাহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে প্রায় তিন হাজার ইসরায়েলি নাগরিক। এই বাস্তুচ্যুত লোকদের সহায়তা প্রদানের তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সমাজকল্যাণ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, বাস্তুচ্যুতদের মধ্যে প্রায় এক হাজার মানুষ ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদ এবং দিমোনার বাসিন্দা। গতরাতে এই দুই শহরে ইরানের পক্ষ থেকে বড় ধরনের হামলা চালানো হয়, যার ফলে বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হন।

ইসরায়েলি জরুরি সেবা সংস্থাগুলোর খবর অনুযায়ী, আরাদ এবং দিমোনা শহরে ইরানি হামলায় অন্তত ১৮০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস্তুচ্যুত নাগরিকদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র এবং জরুরি ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করেছে সরকার।

২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে, এটি তারই ধারাবাহিকতা। ইরান তাদের সর্বোচ্চ নেতার মৃত্যুর প্রতিশোধ নিতে ইসরায়েলের ভেতরে একের পর এক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, যা ব্যাপক ধ্বংসযজ্ঞ ডেকে এনেছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:২৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
৫০৫ বার পড়া হয়েছে