ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে পরিত্যক্ত ২১টি ককটেল উদ্ধার

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি::
22

রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় ২১টি হাতবোমা ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। আসন্ন ঈদকে কেন্দ্র করে নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে এসব বিস্ফোরক মজুত করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে মহানগরের চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠের উত্তর পাশের একটি লেবু বাগানে অভিযান চালায় র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল।

র‌্যাব জানায়, অভিযানের সময় ঘটনাস্থলে দুটি প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে সদস্যদের সন্দেহ হয়। পরে বোমা থাকার আশঙ্কায় র‌্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। ইউনিটের সদস্যরা এসে বস্তা দুটি পরীক্ষা করে মোট ২১টি হাতবোমা সদৃশ্য বস্তু শনাক্ত করেন।

এছাড়া অপর একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে একটি হাসুয়া, একটি বড় ছোরা, একটি ছোট ছোরা এবং একটি চাকু উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও এসব বোমা ও অস্ত্রের মালিকানা সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারেননি। ফলে প্রাথমিক অনুসন্ধানেও জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

র‌্যাবের ধারণা, ঈদকে সামনে রেখে কোনো ধরনের নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব ককটেল ও দেশীয় অস্ত্র সেখানে মজুত করে রেখেছিল।

এ ঘটনায় চন্দ্রিমা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধারকৃত বোমা ও অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:২৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
৫১১ বার পড়া হয়েছে