ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নারী ও কন্যাশিশুর ন্যায়বিচার নিশ্চিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

চেকপোস্ট ডেস্ক::
11

নারীর সমঅধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নারীর অবস্থা বিষয়ক কমিশনের ৭০তম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে মঙ্গলবার (১৭ মার্চ) তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে জানান, বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনা এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাংলাদেশ সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। পরিচয় বা আর্থসামাজিক অবস্থান যাই হোক না কেন, প্রতিটি নারী ও কন্যাশিশুর জন্য সমানভাবে ন্যায়বিচারের পথ উন্মুক্ত রাখতে হবে।

তিনি আরও বলেন, নারীরা যাতে নির্ভয়ে এবং কোনো বাধা ছাড়াই আইনি সহায়তা পেতে পারে, সে জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো আরও শক্তিশালী করা জরুরি।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবদান তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন, যা বৈশ্বিক পর্যায়ে প্রশংসিত।

তবে তিনি সতর্ক করে বলেন, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অস্থিরতা, সংঘাত এবং ডিজিটাল বৈষম্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে, যা বিশেষ করে গ্রামীণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের ওপর বেশি প্রভাব ফেলছে।

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নারী নেতৃত্বের বিকাশ, বিচার ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং মানবপাচার রোধে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নারীর অবস্থা বিষয়ক জাতিসংঘের ৭০তম অধিবেশন ৯ থেকে ১৯ মার্চ পর্যন্ত নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে নারী ও কন্যাশিশুর ন্যায়বিচারে প্রবেশাধিকার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০১:৩৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
৫০৫ বার পড়া হয়েছে