ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অভিনয়কে বিদায় জানাবেন পূজা চেরি?

চেকপোস্ট ডেস্ক::
21

শিশুশিল্পী থেকে তারকা নায়িকা হয়ে ওঠা পূজা চেরি ক্যারিয়ারের আট বছর পার করছেন। এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘দম’। যা নিয়ে বর্তমান সময়ে বেশ আলোচনায় আছেন এই নায়িকা।

এরই মধ্যে জীবনের নানা বিষয় নিয়ে সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজনে সংসারের জন্য অভিনয় ছাড়তেও দ্বিধাবোধ করবেন না তিনি।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অংশ নিয়ে পূজা তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা বিতর্ক নিয়ে মুখ খোলেন। বিভিন্ন সময় আব্দুল আজিজ, শাকিব খান, সিয়াম আহমেদ ও আদর আজাদের সঙ্গে তার নাম জড়িয়ে যেসব গুঞ্জন ছড়িয়েছে, সেসব বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, পডকাস্টে নিজের নতুন সম্পর্কের বিষয়েও ইঙ্গিত দিয়েছেন তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পূজা চেরি বলেন, সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি কখনো চাই না আমার নামের সাথে ডিভোর্স শব্দটি যুক্ত হোক। যদি সম্ভব হয় সংসার আর অভিনয় একসঙ্গেই চালিয়ে যাবো। আর যদি মনে হয় কোনোটা উনিশ-বিশ হচ্ছে, সে ক্ষেত্রে আমি সংসারকে বেছে নিয়ে চলচ্চিত্র থেকে বিদায় নেব।

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখলেও জীবনসঙ্গী ও সংসারের গুরুত্ব তার কাছে সবার আগে। পূজা আরও যোগ করেন, ‘সংসারের জন্য আমি নির্দ্বিধায় সব কিছু ছাড়তে পারব।’

আগামী শনিবার (১৪ মার্চ) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ বিশেষ এই পডকাস্টটি প্রচারিত হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:৪২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
৫০৭ বার পড়া হয়েছে