খুলনার জালানী ব্যবসায়ীদের কর্মসুচি প্রত্যাহার

খুলনার ৩টি পদ্মা, মেঘনা, যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে ডাকা কর্মসুচি প্রত্যাহার করেছে জালানী ব্যবসায়ীরা। গতকাল শনিবার রাতে খুলনা বিভাগীয় ট্যাংকলরী ওনার্স অ্যাসেসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দাবি মেনে নেওয়া এবং প্রতিমন্ত্রীর আশ্বাসে রাতে কর্মসুচি প্রত্যাহার করা হয়েছে। এর আগে সকাল ৮ থেকে জালানী ব্যবসায়ীরা জালানী উত্তোলন, বিপপন বন্ধ রেখে কর্মসুচি পালন করেছেন জালানী ব্যবসায়ীদের চারটি সংগঠন। এদিন দুপুরে খুলনা ট্যাংকলরী ভবনে জালানী ব্যবসায়ী সংশ্লিষ্ট ৪টি সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জালানী তেল পরিববেশক সমিতির সহ সভাপতি শেখ মুরাদ হোসেন।
এসময় বক্তব্যে রাখেন, খুলনা বিভাগীয় ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ পিন্টু। শেখ আমানত আলী, রফিকুল ইসলাম নান্টু প্রমুখ। উল্লেখ্য গত ১৪ মার্চ সকাল ৮ থেকে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত জালানী তেল পেট্রোল, অকটেন, ডিজেল না পাওয়ায় ব্যবসায়ীরা পদ্মা, মেঘনা, যমুনা ডিপো থেকে ১৫ জেলায় জালানী তেল সরবরাহ ও উত্তোলন বন্ধ রাখে। তাদের অভিযোগ প্রতিদিন গড়ে পাম্প গুলোতে ৪০-৪৫ লাখ লিটার চাহিদা থাকলে ডিপো গুলো থেকে সরবরাহ করা হচ্ছে মাত্র ৯ লাখ লিটার। যা চাহিদার তুলনায় অনেক কম। জালানী তেলের বৈশ্বিক মন্দার কারনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ( বিপিসি) রেশনিং পদ্ধতি জালানী সরবরাহের সিদ্ধান্ত নেয়। এর কারনে তেল সরবরাহে ঘাটতি দেখা দেয় এবং গতকাল শনিবার রাতে প্রতিমন্ত্রীর আশ্বাসে জালানী তেল ব্যবসায়ীরা কর্মসুচি প্রত্যাহার করে।




















