ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রামপালে সড়ক দূর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনায় বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::
31

বাগেরহাটের রামপালে বাস- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা আব্দুর রাজ্জাক এর একই পরিবারের ১০ জনসহ ১৪ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান ও সংঘঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

রামপাল উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার ও রিচার্স সেন্টারের পরিচালক রেজা সেলিম, প্রেসক্লাব রামপাল এর আহবায়ক মোতাহার হোসেন মল্লিক, সদস্য সচিব মো. মেহদী হামান, এম, এ সবুর রানা, এ, এইচ নান্টু, সুজন মজুমদার হারুন শেখ।

মোংলা ঘোষিয়াখালী চ্যানেল রক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক এ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, রামপাল সরকারি কলেজের অধ্যক্ষ আ. হান্নান, ভাগা সুন্দরবন মহিলা কলেজের অধ্যক্ষ ইজারদার নাহিদুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতা আবুল বাশার, মো. আলী আসগর, মো. ইজাদুল হক, শেখ জাকির হোসেন প্রমুখ। উল্লেখ, গত বৃহস্পতিবার দুপুর ৩ টার সময় খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রীজের কাছে বাংলাদেশ নেভির বাস ও বরযাত্রী বোঝাই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ শিশুসহ মোট ১৪ জন নিহত হন। এমন মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:৫৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
৫১২ বার পড়া হয়েছে