ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় নারীসহ অস্ত্র, গুলির চালান আটক

রবিউল হোসেন খান, খুলনা::
44

খুলনা মহানগরীর নিজ খামার এলাকা থেকে অস্ত্র ও গুলি সহ সুরাইয়া নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে তাকে আটক করা হয়। লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তুহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাতক্ষীরা থেকে একটি মাদকের চালান খুলনা হয়ে ঢাকা যাবে। এমন সংবাদদের ভিত্তিতে পুলিশ ও মাদক অধিদপ্তরের কর্মকর্তারা নিজ খামার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন।

এসময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহন নিজ খামার এলাকায় পৌছালে গাড়িতে তল্লাসি চালায় তারা। তল্লাসি চলাকালীন সুরাইয়া পারভীন সুমির গতিবিধি সন্দেহ জনক হওয়ায় তার শরীর ও ব্যাগ থেকে ৫ টি পিস্তল, দুইটি ম্যাগজিন এবং ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে লবনচরা থানায় নেওয়া হয়।

আটক নারী সুমাইয়াকে অবৈধ অস্ত্রের চালান সম্পর্কে জিজ্ঞাসাবাদ এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। আটক নারী সাতক্ষীরা সদর এলাকার বাসিন্দা। এদিকে খুলনা মহানগরীতে একের পর হত্যা ও অস্ত্রের ঝনঝনানিতে নগরবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। এরই মধ্যে অস্ত্রের এই বড় চালান আটকে জনমনে কিছুটা হলেও স্বস্তির সঞ্চার করেছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৫:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
৫১৭ বার পড়া হয়েছে