ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় দু পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু

সাজ্জাত হোসেন, কালিগঞ্জ::
80

গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ই মার্চ) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া গ্রামে মেশিনের ফর্মা বানানোকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া গ্রামস্থ ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও সিকদার ওয়ার্কশপের মালিকদের মধ্যে মেশিনের ফর্মা বানানোকে কেন্দ্র করে তর্ক বিতর্ক শুরু হয়। সে সময় অজ্ঞাতনামা কয়েকজন ভাই ভাই ওয়ার্কশপের মালিক, খলাপাড়া গ্রামের মো. নজরুল মোল্লার ছেলে সজীব মোল্লা (২৮) কে, এলোপাতাড়ি মারপিট শুরু করে। তখন সজীবের ডাক চিৎকারে ঘটনাস্থলের পাশে থাকা তার ফুফা একই গ্রামের মৃত তালেব আলী শিকদারের ছেলে মো. হাবিবুর রহমান ওরফে হবি সিকদার (৭০) আগাইয়া আসলে বিবাদীরা তাকেও মারধর করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হবি সিকদারকে মৃত ঘোষণা করেন এবং সজীবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। উক্ত ঘটনার সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সম্পর্কে কালীগঞ্জ থানার এস.আই (নিঃ) মো. রিয়াদুল ইসলাম বলেন, দু পক্ষের সংঘর্ষে মৃতের সংবাদ পাইয়া মৃতের প্রাথমিক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ থানায় আনা হয়েছে।

এ সম্পর্কে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের খলাপাড়া এবিএল গেইটে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের মারামারিকে কেন্দ্র করে, হাসপাতালে চিকিৎসা দেওয়ার পূর্বেই হবি সিকদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এই বিষয়ে দুই জনকে আটক করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:২৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
৫৪৫ বার পড়া হয়েছে