ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আগে আমাদের দাবড়াইছেন, এখন আপনাদের দাবড়াব-পুলিশকে যুবদল নেতা

চেকপোস্ট ডেস্ক::
73

রাজবাড়ীতে পুলিশের মাদকবিরোধী অভিযানের বিষয়ে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়েছেন এক যুবদল নেতা। রাজবাড়ী সদর থানার এক পুলিশ কর্মকর্তার সঙ্গে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এসএম কাওসার মাহমুদের ফোনালাপের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কল রেকর্ডে কাওসার মাহমুদকে পুলিশের অভিযানের বিষয়ে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়। সেখানে তিনি বলেন, ‘কাউকে যদি মাদকসহ না পাওয়া যায়, তাহলে অযথা হয়রানি করা উচিত নয়।’ কথোপকথনের একপর্যায়ে তিনি বলেন, ‘সব সময় এক রকম থাকে না। দুই দিন আগে আপনারা আমাদের দাবড়াইছেন, এখন আমরা আপনাদের দাবড়াব। এখন আপনারা আমাদের প্রোটোকল দেবেন, আমরা ঘুমাব—আপনারা প্রোটোকল দেবেন।’

এ ছাড়া ওই অডিওতে পুলিশ সদস্যকে মাদকের সঙ্গে জড়িত বলে আরও কিছু মন্তব্য করতে শোনা যায়।

এ ঘটনায় যুবদল নেতা কাওসার মাহমুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাতে কেন্দ্রীয় যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এসএম কাওসার মাহমুদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না।

জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর উপজেলার আলীপুর এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানের পর রাজবাড়ী সদর থানার এক পুলিশ কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলেন কাওসার মাহমুদ। ওই ফোনালাপের একটি অডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় কাওসার মাহমুদ দাবি করেন, অভিযানের সময় নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন—এই বিষয়টি উল্লেখ করতেই তিনি পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলেন। তার কথায় কোনো ভুল হয়ে থাকলে তা তদন্ত করে দেখার জন্য তিনি দলের প্রতি আহ্বান জানান।

বহিষ্কারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কাওসার মাহমুদ বলেন, তদন্ত ছাড়াই তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বিষয়টি পুনরায় তদন্ত করার জন্য দলের কাছে অনুরোধ জানিয়েছেন।

রাজবাড়ী জেলা যুবদলের সদস্য সচিব মো. আমিনুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এসএম কাওসার মাহমুদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সুত্র: এশিয়া পোস্ট

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৫৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
৫৪১ বার পড়া হয়েছে

লাখাইয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন। এম এ ওয়াহেদ লাখাই থেকেঃ লাখাইয়ে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ মার্চ) দুপুর ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সন্চালনায় অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মুহিতুল ইসলাম,লাখাই মুক্তি যোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ এর উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক রাজিব কুমার আচার্য্য, লাখাই প্রেসক্লাব সভাপতি বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক। বিজ্ঞান মেলা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ এর পক্ষ থেকে শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী নিয়ে ১২ টি স্টল অংশ নেয়। উদ্বোধন পরবর্তী সময়ে উদ্বোধক সহ অতিথি বৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে যা বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর উন্নয়ন এর অগ্রযাত্রায় প্রধান প্রতিবন্ধকতা। এতে থেকে উত্তোরনে বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থী বৃদ্ধি করতে বিশেষ গুরুত্বারোপ করতে হবে। শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে উদ্বুদ্ধকরণ সভা ও আধুনিক যন্ত্রপাতি সম্বৃদ্ধ বিজ্ঞানাগার সুবিধা বৃদ্ধি করতে উদ্যোগ গ্রহণ করতে হবে।