ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

চেকপোস্ট ডেস্ক::
53

কক্সবাজারে এক প্রবাসীর স্ত্রীর করা পর্নোগ্রাফি মামলায় সাইদুল আরেফিন মিরাজ নামে এক জামায়াত নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উখিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এসএম গিয়াস উদ্দিন এই আদেশ দেন।

অভিযুক্ত সাইদুল আরেফিন মিরাজ উখিয়ার রাজাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা এবং জামায়াতে ইসলামীর স্থানীয় শাখার অর্থ সম্পাদক।

এর আগে সকালে পর্নোগ্রাফি আইনে একই এলাকার এক প্রবাসীর স্ত্রীর করা মামলায় জামিন আবেদন করেছিলেন মিরাজ। আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে সূত্রে জানা গেছে, প্রবাসি স্বামীর সঙ্গে ভুক্তভোগী নারীর বনিবনা না হওয়ায় তিনি বাবার বাড়িতে থাকেন। মিরাজ তাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেন এবং যৌনসম্পর্ক স্থাপনের ভিডিও মোবাইলে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

ভুক্তভোগীর ভাষ্য, প্রায় ১৮ দিন ধরে মিরাজ তাকে মিথ্যা প্রলোভনে কক্সবাজারের একটি ভাড়া বাসায় আটকে রেখেছিলেন। প্রতারণা করে স্বর্ণ ও নগদ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় তিনি পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিষয়টি আরও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ ও চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৫২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
৫২৮ বার পড়া হয়েছে