ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পাগলা মসজিদের নিলামে সাংবাদিকদের মারধর

চেকপোস্ট ডেস্ক::
65

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন। স্থানীয় নিলাম সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার (৫ মার্চ) আসরের নামাজের পর মসজিদের নিলাম ঘরের সামনে এ ঘটনা ঘটে। এতে দুই সাংবাদিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে পুলিশ।

হামলায় আহতরা হলেন—চ্যানেল টোয়েন্টিফোরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু। তারা দুজনই কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, প্রতিদিন আসরের নামাজের পর পাগলা মসজিদের দানের বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়। এই নিলামকে কেন্দ্র করে স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কম দামে এসব দানের সামগ্রী ক্রয় করে আসছিল। ওই সিন্ডিকেটের কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান চার সংবাদকর্মী।

এ সময় একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্রের লোকজন হঠাৎ মব সৃষ্টি করে সাংবাদিকদের ওপর হামলা চালান। এতে খায়রুল আলম ফয়সাল ও ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু গুরুতর আহত হন। পরে মসজিদের দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় আহত দুই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম। সংগঠনটির সভাপতি নূর মোহাম্মদ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ঘটনার পর কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুইয়া বলেন, দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত জীবন এবং মনা নামে দুজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

সুত্র: এশিয়া পোস্ট

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৪৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
৫৩২ বার পড়া হয়েছে

লাখাইয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন। এম এ ওয়াহেদ লাখাই থেকেঃ লাখাইয়ে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ মার্চ) দুপুর ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সন্চালনায় অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মুহিতুল ইসলাম,লাখাই মুক্তি যোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ এর উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক রাজিব কুমার আচার্য্য, লাখাই প্রেসক্লাব সভাপতি বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক। বিজ্ঞান মেলা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ এর পক্ষ থেকে শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী নিয়ে ১২ টি স্টল অংশ নেয়। উদ্বোধন পরবর্তী সময়ে উদ্বোধক সহ অতিথি বৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে যা বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর উন্নয়ন এর অগ্রযাত্রায় প্রধান প্রতিবন্ধকতা। এতে থেকে উত্তোরনে বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থী বৃদ্ধি করতে বিশেষ গুরুত্বারোপ করতে হবে। শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে উদ্বুদ্ধকরণ সভা ও আধুনিক যন্ত্রপাতি সম্বৃদ্ধ বিজ্ঞানাগার সুবিধা বৃদ্ধি করতে উদ্যোগ গ্রহণ করতে হবে।