ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নাঙ্গলকোটে ভোটের দিনে আহত খোকনের চিকিৎসায় সহায়তার আবেদন

হুমায়ুন কবির, ঢাকা::
91

জাতীয় নির্বাচন চলাকালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আহত এক যুবক বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে।

আহত যুবকের নাম মোঃ খোকন মজুমদার। তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেরকট গ্রামের বাসিন্দা। তাঁর পিতা ওবায়দুল উল্লা মজুমদার।

পরিবারের দাবি, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের শেষ পর্যায়ে এলাকায় বিচ্ছিন্ন ঘটনার সময় আইন-শৃঙ্খলা বাহিনীর এলোপাতাড়ি লাঠিচার্জে তিনি গুরুতরভাবে আহত হন। শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। তবে আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না বলে জানান স্বজনরা।

পরিবারের ভাষ্য অনুযায়ী, খোকন মজুমদারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁর পিতার আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় চিকিৎসার ব্যয়ভার বহন করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিকিৎসা সহায়তার আবেদন জানিয়েছেন তারা।

যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে নিম্নোক্ত নম্বর দেওয়া হয়েছে-রোগীর নম্বর: ০১৮১৩২৭৩৯৩১, রোগীর পিতার নম্বর: ০১৭৮৭৮৪৫৪৫৬, বিকাশ (মায়ের ব্যক্তিগত): ০১৮৭৯২০৭৫৯২

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৫২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
৫৫৪ বার পড়া হয়েছে