ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কমলগঞ্জে হামলার শিকার সাংবাদিকের চিকিৎসায় সহায়তার আহ্বান

শেখ নজরুল ইসলাম,মৌলভীবাজার প্রতিনিধি::
4

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার এক নির্যাতিত সংবাদকর্মী আব্দুল বাছিত খান দীর্ঘদিন ধরে শারীরিক অক্ষমতা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কর্মক্ষমতা হারানোয় তার পরিবারে নেমে এসেছে চরম অনিশ্চয়তা।

আব্দুল বাছিত খান রহিমপুর ইউনিয়নর রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল মালিকের পুত্র। তিনি এক যুগেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে সংবাদকর্মী হিসেবে কাজ করে আসছেন।

২০২২ সালের ১৩ আগস্ট রহিমপুর ইউনিয়নে সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে একদল দুর্বৃত্ত তার ওপর প্রাণঘাতী হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় দুই মাস চিকিৎসাধীন থাকার পর তিনি বাড়ি ফেরেন। এরপর একাধিকবার অস্ত্রোপচার করতে হয়েছে তাকে।

চিকিৎসার জন্য হাওলাত ও মানুষের সহায়তায় প্রায় ৭ লাখ টাকা ব্যয় হয়েছে। বর্তমানে তার ডান হাত প্রায় বিকল, বাম পায়ে রড ও প্লেট এবং বাম হাতেও প্লেট সংযোজন করা রয়েছে। অসহনীয় যন্ত্রণায় দিন কাটছে তার। চিকিৎসকরা আরও একটি অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন, যার জন্য প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন। কিন্তু অর্থসংকটের কারণে তা সম্ভব হচ্ছে না।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আজ নিজেই পরিবারের ওপর বোঝা হয়ে পড়েছেন। মা, ভাই-বোন, স্ত্রী-সন্তান নিয়ে কোনোমতে চলছে সংসার।

হামলার ঘটনায় চিহ্নিত অভিযুক্তদের বিরুদ্ধে মাননীয় আদালতে মামলা চলমান রয়েছে।

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ বলেন, “আব্দুল বাছিত খান দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অক্ষম। চিকিৎসার অভাবে তার জীবন ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে। দেশ-বিদেশের দানশীল ব্যক্তিরা এগিয়ে এলে তার চিকিৎসা ও পরিবারের ভবিষ্যৎ কিছুটা স্বস্তি পেতে পারে।”

সহযোগিতা পাঠানোর ঠিকানা:
আব্দুল বাছিত খান
বিকাশ/নগদ: ০১৭১৬৪৬১২৭৬

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০১:২০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
৫০১ বার পড়া হয়েছে