ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁড়িপাল্লা প্রতীকে ভোটের আহ্বান, যুবকদের ঐক্যের বার্তা

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি::
92

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নে নির্বাচনী যুব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে মোতাসিম বিল্লাহ হাদি ও আব্দুল আহাদের নেতৃত্বে আলিনগর ইউনিয়নের তরুণ যুবকদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দল মনোনীত এমপি পদপ্রার্থী ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ডা. মোহাম্মদ মিজানুর রহমানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তারা নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় আব্দুল আহাদ ও মোতাসিম বিল্লাহ হাদি বলেন, আলিনগর ইউনিয়নের যুবসমাজ ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে প্রস্তুত। এজন্য যুবকদের পাশে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রার্থীর প্রতি আহ্বান জানান তারা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, তোমাদের কেউ যদি গালি দেয়, তোমরা পাল্টা গালি দেবে না। আমাদের আদর্শ দিয়ে যুবকদের কাছে যেতে হবে। আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠা করতে পারলেই ইসলাম প্রচারিত হবে।

তিনি আরও বলেন, আমরা এমন রাজনীতি করি যেখানে কাউকে আঘাত করা হয় না। কেউ আঘাত করলে ধৈর্যের সঙ্গে ভালোভাবে বুঝিয়ে সেখান থেকে সরে আসতে হবে। পিছিয়ে পড়া যুবকদের বুকে টেনে নেওয়াই আমাদের দায়িত্ব।

মতবিনিময় সভা শেষে ডা. মিজানুর রহমান যুবকদের সঙ্গে সেলফি তুলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভার সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:২৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
৫৫৬ বার পড়া হয়েছে