মহেশখালীতে শবে বরাত উপলক্ষে মোবাইল কোর্টের অভিযান

পবিত্র শবে বরাত উপলক্ষে মহেশখালী উপজেলার গোরকঘাট বাজার ও বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজারে মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ এ অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবু জাফর মজুমদার। অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গরু ও মহিষের গোশত বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ৩ জন ব্যবসায়ীকে পৃথক মামলায় মোট ৯,০০০ নয় হাজার,টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় গোশত বিক্রেতাদের নির্ধারিত মূল্যে গোশত বিক্রি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয় এবং অতিরিক্ত দামে গরু বা মহিষের গোশত বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
জনস্বার্থে এ ধরনের মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ট্যাগস :




















