ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনেও বিভিন্ন সেবা মূলক কার্যক্রম পরিচালনায় কুবি ছাত্রদল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫ -২৬ শিক্ষাবর্ষের ‘বি’ এবং ‘সি’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে কমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। পাশাপাশি অভিভাবকদের মাঝে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সম্পর্কে প্রচারণাও চালান।
শনিবার (৩১ জানুয়ারী) দ্বিতীয় দিনের ‘বি’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কুবি কেন্দ্রে ছাত্রদলের নেতাকর্মীরা এ সেবা প্রদান করে।
গতকালের মতো আজও শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে নেতাকর্মীরা ভর্তিচ্ছুদের পরীক্ষা সংশ্লিষ্ট তথ্য ও সহায়তা প্রদান, মেডিকেল সেবা, ফ্রি বাইক সার্ভিস, পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশ্রামাগার, খাবার পানি ও স্যালাইন সরবরাহ ইত্যাদি সরবরাহ করেন ।
শাখা ছাত্র দলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘২০২৫-২৬ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং পাশাপাশি তাদের অভিভাবকরা যারা এসেছেন দূর- দূরান্ত থেকে এসেছেন, তাদের সেবার কথা চিন্তা করে আমরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে একটি সেবা তথ্যকেন্দ্র তৈরি করেছি। গতকাল সর্বাত্বক ভাবে আমরা চেষ্টা করছি যারা অভিভাবকরা ছিলেন এবং শিক্ষার্থীরা ছিলেন সকলে ভালোভাবে সেবা প্রদানে যাতে তারা কোনো সমস্যার সম্মুখীন না হয়।আজ ও দ্বিতীয় দিনের পরীক্ষায় আমাদের সকল কার্যক্রম যথাযথ পালনের চেষ্টা করছি সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে।”
তিনি আরও বলেন, ‘পাশাপাশি বৃহস্পতিবার থেকে যারা এই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য আসছে তাদেরকে আমাদের হলগুলো, যে বাসা বা ম্যাচগুলো আছে সবগুলোতে সাধ্যমত তাদেরকে থাকা এবং খাবারের ব্যবস্থা করেছি। এখানে একটি আমাদের মেডিকেল সেবা বুথ স্থাপন করেছি। যাতে তারা ইমারজেন্সি কোন প্রয়োজনে চিকিৎসা সেবা পায়। পাশাপাশি আমরা সবার আগে বাংলাদেশ নামে বাইক সার্ভিসের কার্যক্রম ও অব্যাহত রেখেছি। যেটা আমরা গত বৃহস্পতিবার রাত থেকে শুরু করেছি। আজকের দিনে অনেক জন ছাত্রকে আমরা সেবাটা দিতে পেরেছি।”


























