ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনা-২ আসনে জামায়াত প্রার্থীর ব্যাপক গণসংযোগ

আবুজর গিফারী, পাবনা::
161

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-২ (বেড়া-সুজানগর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন দিনভর ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক সম্পন্ন করেছেন।

গত শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বেড়া উপজেলার ০১ নং হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন।

প্রতিদিনের কর্মসূচি শুরু হয় ঐতিহ্যবাহী নাকালিয়া বাজারে উঠান বৈঠক দিয়ে। এরপর তিনি নাকালিয়া বাজার, হাটুরিয়া চারমাথা মোড়, মোহনগঞ্জ চারমাথা মোড় এবং হাটুরিয়া-জগন্নাথপুর বাজারে সাধারণ ভোটার ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক হেসাব উদ্দিন বলেন,  জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের জন্য সম্ভাবনার যে নতুন দুয়ার উন্মোচিত হয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে হবে। বেড়া-সুজানগরে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, মাদক ও চোরাচালানের রাজত্ব যেন আর কায়েম না হয়, সেজন্য আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় আপনার মূল্যবান ভোট প্রার্থনা করছি।

তিনি আরও অঙ্গীকার করেন, নির্বাচিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং সাধারণ মানুষ যাতে হামলা-মামলার শিকার না হয় তার জন্য ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।

উক্ত গণসংযোগ ও বৈঠকে উপস্থিত ছিলেন, পাবনা-২ আসন পরিচালক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা সভাপতি অধ্যাপক রেজাউল করিম, বেড়া উপজেলা নায়েবে আমীর ও আসন সহকারি পরিচালক মাওলানা আবু দাউদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেড়া উপজেলা সভাপতি ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবুজর গিফারী, হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন আমীর মোঃ আব্দুল হাকিম।

এছাড়াও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন। গণসংযোগকালে স্থানীয় জামায়াত কর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:৩৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
৫৯১ বার পড়া হয়েছে