ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নারীদের প্রতি কেউ কুদৃষ্টিতে তাকাতে পারবে না-জামায়াত আমির

চেকপোস্ট ডেস্ক::
96

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা এমন বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে নারীদের মর্যাদা নিশ্চিত হবে এবং নারীদের প্রতি কেউ **কুদৃষ্টিতে তাকাতে পারবে না।”

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠে আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “মায়েদের ঋণ শোধ করার ক্ষমতা আমাদের নেই। যারা বিগত আন্দোলনে স্বামী, স্ত্রী, সন্তান, বোন ও পিতাকে হারিয়েছেন, আমি তাদের হয়ে আপনার সামনে দাঁড়িয়েছি। জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর।”

তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, “এ জাতির সন্তানেরা যুগে যুগে রক্ত দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। আমরা তাদের সম্মান দিতে চাই। ২৪-এ বিপ্লব হয়েছে, ২৬-এ আরেকটি বিপ্লব করতে হবে। দেশের উন্নয়নে আগামী ১২ তারিখে ব্যালট বিপ্লব করতে হবে।”

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।
সমাবেশের সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের প্রার্থী মাওলানা আলী আজম মো. আবু বকর।
এর পাশাপাশি ঝিনাইদহ-৩ আসনের প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ এর আবু তালিব, এবং ঝিনাইদহ-১ এর এ এস এম মতিউর রহমান বক্তব্য রাখেন।

ডা. শফিকুর রহমান সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বক্তব্য শুরু করেন। মাত্র ২৩ মিনিটে তিনি আগামীর বাংলাদেশের রূপরেখা এবং নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য তুলে ধরেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
৫৫৬ বার পড়া হয়েছে