ঢাকা ১১:১৯ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পলোগ্রাউন্ড মাঠে সমাবেশ চলাকালে ভিড়ের চাপে

চট্টগ্রামে বিএনপির মিছিলে কিশোরের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২

চেকপোস্ট ডেস্ক::
129

চট্টগ্রামে বিএনপির সমাবেশের মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে সাইদুল ইসলাম চিশতী (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় অতিরিক্ত ভিড়ের চাপে আরও দুজন অসুস্থ হয়ে পড়লে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে নগরের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম চিশতী নগরের এনায়েত বাজার এলাকার নজরুল ইসলাম বাবুর ছেলে। সে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা বাবু যুবদলের সাবেক কর্মী এবং নগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি কৃষক দলের কেন্দ্রীয় ক্রীড়া কমিটির সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, র‍্যাডিসন ব্লু হোটেল এলাকা থেকে একটি মিছিল পলোগ্রাউন্ড মাঠের দিকে যাওয়ার সময় হল-২৪ কনভেনশন সেন্টারের সামনে দাঁড়িয়ে চিশতী ভিডিও ধারণ করছিল। এ সময় সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যায়। পরে কয়েকজন তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিশতীর বন্ধু বিজয় বলেন, “হঠাৎ চিশতী অসুস্থ হয়ে পড়ে গেলে আমরা দ্রুত তাকে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসকেরা জানান, সে আর বেঁচে নেই।”

এদিকে সমাবেশস্থলে অতিরিক্ত ভিড়ের চাপে আরও দুজন অসুস্থ হয়ে পড়েন। তাদের একজন চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকার আব্দুল করিমের ছেলে রাকিব (২৫)। অপরজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, বেলা ১টার দিকে পলোগ্রাউন্ড মাঠে অতিরিক্ত ভিড়ের কারণে দুজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৬:২৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
৫৭৪ বার পড়া হয়েছে