ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চরম ভোগান্তিতে চালক ও যাত্রীরা।

কক্সবাজারে সিএনজি গ্যাস সংকট, লাইনে দীর্ঘ অপেক্ষা

কক্সবাজার প্রতিনিধি:;
174

কক্সবাজার জেলা শহরের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও অনেক সময় পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে সিএনজি চালকরা তাদের দৈনন্দিন আয় হারাচ্ছেন এবং শহরের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যাহত হচ্ছে।

সিএনজি চালকরা অভিযোগ করেছেন, দিনের নির্দিষ্ট সময়ে ছাড়া অধিকাংশ স্টেশনে চাপ কম থাকায় গাড়ি ভর্তি করা সম্ভব হয় না। কেউ কেউ ৩–৫ ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এতে যাত্রীদেরও ভোগান্তি বাড়ছে।

একজন সিএনজি চালক জানান, “সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু গ্যাসের চাপ কম। এখনো গাড়ি ভর্তি করতে পারিনি। এতে যাত্রীও নিতে পারছি না, সময়ও নষ্ট হচ্ছে।”

যাত্রীরাও পরিস্থিতিতে ক্ষুব্ধ। বিকল্প যানবাহন না থাকায় অনেকে অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশা বা মোটরসাইকেলে চলাচল করতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও পর্যটকেরা পড়ছেন চরম দুর্ভোগে।

স্টেশন মালিকরা জানিয়েছেন, জাতীয় পর্যায়ে গ্যাস সরবরাহের সীমাবদ্ধতা এবং কম চাপের কারণে এই সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
৬১৫ বার পড়া হয়েছে