ঢাকা ১১:১৯ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রুপসী পাড়া ইউনিয়নের তিন পাড়ায় উঠান বৈঠক

বান্দরবান-৩০০ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ জোরদার

লামা প্রতিনিধি::
148

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবান-৩০০ আসনের লামা উপজেলায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী দাদার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় লামা উপজেলার রুপসী পাড়া ইউনিয়নের দোলন পাড়া, বালুচর পাড়া ও হেডম্যান পাড়ায় ধারাবাহিকভাবে এসব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপুত্র শৈ অং প্রু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আমির হোসেন, সাবেক লামা পৌরসভার মেয়র ও বর্তমান যুগ্ম আহ্বায়ক, বান্দরবান জেলা বিএনপি।

এছাড়া উপস্থিত ছিলেন বাবু থোয়াইনু অং চৌধুরী—সাবেক সফল উপজেলা পরিষদ চেয়ারম্যান, লামা এবং বর্তমান সদস্য, আহ্বায়ক কমিটি, বান্দরবান জেলা বিএনপি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন কৃষকদল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলের উন্নয়ন, শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। তাঁরা আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে জনসমর্থন আরও জোরদার করার আহ্বান জানান।

উঠান বৈঠকে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় এবং নির্বাচনী পরিবেশকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:৪২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
৫৮৪ বার পড়া হয়েছে