ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

উৎসবমুখর পরিবেশে আমিনুর রহমান কলেজে সরস্বতী পূজা উদযাপন

মাগুড়া প্রতিনিধি::
124

বিদ্যা, বাণী ও সুরের দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা প্রতিবছরের ন্যায় এবারও মাগুরার মহম্মদপুর উপজেলার অন্যতম বিদ্যাপীঠ আমিনুর রহমান ডিগ্রি কলেজে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই কলেজ ক্যাম্পাস শিক্ষক, শিক্ষার্থী ও ভক্তবৃন্দের পদচারণায় প্রাণবন্ত হয়ে ওঠে। দেবী সরস্বতীর আশীর্বাদ লাভের আশায় শিক্ষার্থীরা পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং পড়াশোনায় সাফল্য ও সুন্দর ভবিষ্যতের কামনায় প্রার্থনা করেন।

পূজা উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বর্ণিল মণ্ডপ নির্মাণ করা হয়। আলোকসজ্জা ও নান্দনিক আলপনায় পুরো ক্যাম্পাস উৎসবের রূপ নেয়। সকাল ৯টায় বিহিত পূজার মাধ্যমে ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বেলা ১১টায় সমবেত প্রার্থনা ও পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ভক্ত ও আমন্ত্রিত অতিথিদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি তানভীর রহমান সোহেল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী।

উল্লেখযোগ্য বিষয় হলো, হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য ধর্মের শিক্ষার্থীরাও পূজায় অংশগ্রহণ করেন, যা কলেজ প্রাঙ্গণে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

কলেজের শিক্ষার্থীরা জানান, দেবী সরস্বতী জ্ঞানের প্রতীক। প্রতিবছর এই দিনটির জন্য তারা আগ্রহের সঙ্গে অপেক্ষা করেন এবং শিক্ষাজীবনে সাফল্যের আশায় দেবীর কাছে প্রার্থনা জানান।

পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রশাসনের সহযোগিতা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের সরস্বতী পূজা অত্যন্ত শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:১১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
৫৭২ বার পড়া হয়েছে