ঢাকা ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রতীক বরাদ্দের পর শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা

রংপুর-১ আসনে প্রতীক পেলেন ছয় প্রার্থী

রংপুর প্রতনিধি::
75

রংপুর-১ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ছয় প্রার্থীকে তাদের নিজ নিজ দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রংপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বিষয়টি নিশ্চিত করেন।

রংপুর-১ সংসদীয় আসনটি গঙ্গাচড়া উপজেলা এবং রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ায় আগামীকাল থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন।

প্রতীকপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে-জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী পেয়েছেন লাঙ্গল প্রতীক, বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন পেয়েছেন ধানের শীষ, জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজী পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক।

এ ছাড়া- বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) থেকে আহসানুল আরেফিন পেয়েছেন কাঁচি প্রতীক, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে মো. আনাস পেয়েছেন চেয়ার প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে এটিএম গোলাম মোস্তফা পেয়েছেন হাতপাখা প্রতীক।

প্রতীক বরাদ্দের পর জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বলেন, “লাঙ্গল প্রতীক নিয়ে আমি জনগণের পাশে থাকতে চাই। রংপুর-১ আসনের উন্নয়নে স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিকল্পনা বাস্তবায়ন করাই আমার লক্ষ্য।” বিএনপি প্রার্থী মোকাররম হোসেন সুজন বলেন, “ধানের শীষ প্রতীক আমার জন্য একটি বড় দায়িত্ব। জনগণের ভোটাধিকার সুরক্ষা এবং শিক্ষা, স্বাস্থ্য ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করব।”

জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজী বলেন, “দাঁড়িপাল্লা প্রতীক আমাকে জনগণের আরও কাছাকাছি নিয়ে গেছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এলাকার উন্নয়ন নিশ্চিত করতে চাই।”

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৪৬:২০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
৫৪০ বার পড়া হয়েছে